টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে প্রধান সড়কের মাঝখানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে বিদ্যুতের খুঁটি

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
October 7, 2025 3:53 pm

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজার থেকে থানা ঘাট পর্যন্ত প্রধান সড়কের মাঝামাঝি স্থানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে একটি বিদ্যুতের খুঁটি।

খুঁটির পাশের রাস্তার একপাশ ধসে পড়ে তৈরি হয়েছে বড় একটি গর্ত, ফলে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ধসে যাওয়া অংশে বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করা হলেও তা টেকসই হয়নি। বর্ষার পানিতে মাটি ক্রমাগত ভেঙে পড়ছে, ফলে সড়কের প্রস্থ কমে গিয়ে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা লিটন মিয়া বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। খুঁটি রাস্তার মাঝখানে থাকায় রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালানো অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। পাশের অংশ ধসে পড়ায় রাস্তা আরও সরু হয়ে গেছে।”

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার ইউনিয়ন পরিষদ ও বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “আমরা বিষয়টি জানি। বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হয়েছে, তবে এখনো খুঁটি সরানো হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতা আটক

জাতীয় বার্নে উত্তরা মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় ব্রিটিশের একটি নয় সদস্যদের টিম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত: স্পিকার গালিবাফ

মানিকগঞ্জ সদর থানাধীন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

দেশে র‍্যাবের মতো সংস্থা থাকার প্রয়োজন রয়েছে: মহাপরিচালক

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্বার। বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

মাদক কারবারীতে গুলিতে আহত আরেক শীর্ষ মাদক কারবারি নিহত

ডিমলায় ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা