রাজধানীর কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে দ্রুতগামী অগতকালের ধাক্কায় শাহ্ আলম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
শুক্রবার (০২ মে) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া সাতটার দিকে মৃত ঘোষণা করে।
তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মোঃনাঈম জানান,নিহত বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।তিনি জানান,কি গাড়িতে ওই বৃদ্ধকে ধাক্কা দিছে এই বিষয়টি আমরা জানতে পারিনি আমরা আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ( পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে, তিনি জানান আমরা জানতে পারি অজ্ঞাত কোন একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের কাছে ভোটার আইডি কার্ড থাকাতে তার নাম পরিচয় পাওয়া গেছে বলেও জানান তিনি।



















