টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে এস্কর্ট সেবা দেবে ডিএমপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 19, 2026 11:16 am

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেন-দেন ও স্থানান্তর বৃদ্ধি পাবে। কোন ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এস্কর্ট সেবা প্রদান করবে। এ ক্ষেত্রে পুলিশ এস্কর্ট সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসজুড়ে অর্থ লেনদেনের ক্ষেত্রে সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো।

কন্ট্রোলরুমের নম্বরসমূহ নিম্নরূপ: ০২২৩৩৮১১৮৮,০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং০১৩২০-০৩৭৮৪৬।এছাড়াও জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯ এ যোগাযোগের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সমঝোতা স্মারকে ডিজিটাল সই করছেন প্রেসিডেন্ট

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা ট্রাম্পের

আমে‌রিকা প্রবাসী বি‌শিষ্ট ব‌্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ সিআইপি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় ভূ‌ষিত

গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

শিবগঞ্জ উপজেলার পিআইও বদলির নোটিশে জনমনে ক্ষোভ

বাংলাদেশ আজ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ঈদ যাত্রায় বাড়ি ফেরা রোববার থেকে পাওয়া যাবে বিআরটিসির অগ্রিম টিকিট

ঈদের ছুটিতে হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ নির্দেশনা