টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
মোজাম্মেল হক
February 21, 2026 10:24 am

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার তদন্ত (ওসি) সিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলে ইবনে কাওছার আলী ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনসহ আরো অনেকে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ