রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চলন্ত ট্রেনে হারিয়ে যাওয়া জাপানি নাগরিকের লাগেজ উদ্ধার; গ্রেফতার ০২১৯/০২/২০২৬ খ্রি: তারিখ Junichi Itabashi (৬৪) নামক জাপানি নাগরিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে তূর্ণা নিশিতা ট্রেনযোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে তার সাথে থাকা লাগেজ ব্যাগটি হারিয়ে ফেলেন।এ ঘটনায় ১৯/০২/২০২৬ খ্রি: তারিখ তিনি ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এ প্রেক্ষিতে গত ২১/০২/২০২৬ খ্রি: তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ ১। মোঃ নুর ইসলাম(২৬) ও ২।
ইয়ামিন (২২) দেরকে ধৃত করা হয়৷ পরবর্তীতে তাদের দেয়া তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে উক্ত জাপানি নাগরিকের হারিয়ে যাওয়া লাগেজ ব্যাগটি গাজীপুর হতে উদ্ধার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



















