টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া থেকে গ্রেফতার করা বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গেল এফবিআই

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 6, 2026 10:10 pm

আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে তিনি বলেন, এফবিআই ও তাদের মার্কিন অংশীদারদের সহযোগিতায় জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০২২ সাল থেকে পলাতক ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জোবাইদুলকে শিশু পর্নোগ্রাফি তৈরি ও নিজের কাছে রাখার অভিযোগে অভিযুক্ত করে। অভিযোগ অনুযায়ী, তিনি ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করতেন এবং তাদের দিয়ে যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরি করাতেন।

এক্স পোস্টে কাশ প্যাটেল আরও লিখেন, মালয়েশিয়া থেকে জোবাইদুলকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানান এফবিআই পরিচালক।

গ্রেপ্তার ও তদন্তে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় অংশীদারদের ধন্যবাদও জানান তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়নের চক্র পরিচালনার অভিযোগে ৫ মার্চ ডিস্ট্রিক অব আলাস্কার আদালতে এক বাংলাদেশিকে হাজির করার বিষয়টি পূর্ব নির্ধারিত।

এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জোবাইদুলের বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছিল। গত ৪ মার্চ তাঁকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুলের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশার আলো

মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিকাঘাতে আহত ২

হরমুজ প্রণালির জন্য ‘ভিআইপি পাসে’র কথা ভাবছেন ট্রাম্প

দল শক্তিশালী তো সরকার শক্তিশালী-কুমিল্লায় পূর্তমন্ত্রী

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প

কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান

নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী চড়কপূজা

অনুমোদনের অপেক্ষায় ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প