টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 22, 2026 3:08 pm

‎কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ—দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শতভাগ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
‎
‎আজ সন্ধ্যায় সাভারে সিএনবি এলাকায় অবস্থিত বিসিএস লাইভস্টক একাডেমি-তে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ও সেবা প্রদান নিশ্চিত করতে হলে দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মনিষ্ঠা অপরিহার্য। মাঠপর্যায় থেকে নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করতে হবে।
‎
‎অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিকায়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

আনসার ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির ফের অভিযান

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১জনের মৃত্যু, গ্রেফতার-১১

বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

তিতাসে আ.লীগের ডাকা লক ডাউনের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচী

৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ- বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণের মূল্য পরিশোধ করতে হবে: মন্ত্রী পরিষদ সচিব

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম