টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 4 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির ফের অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 4, 2026 6:13 pm

ঢাকার ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৪ অক্টোবর, রবিবার সকালে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহায়তা করে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন। সকাল আটটা থেকে শুরু হওয়া এই অভিযানটি রাজধানীর কৃষি মার্কেট, আদাবর, শ্যামলী রিং রোড ও গুলশান-২ এলাকায় একযোগে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাতের উভয় পাশে গড়ে ওঠা সব ধরণের অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়। সরকারি জায়গায় অবৈধভাবে ব্যবসায়িক ও ব্যক্তিগত মালামাল রাখায় ৩ জনকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, উচ্ছেদকৃত দোকানপাটের বিপুল পরিমাণ মালামাল জব্দ করে ডিএনসিসি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় মোতায়েন ছিল ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের (৪১ বিএন) এর ৩১ জন সদস্য। ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব জানে আলম সুফিয়ানের নির্দেশনায় সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ ইমাম মেহেদীর তত্বাবধানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করে।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুপুর পৌনে একটার দিকে অভিযানটি সফলভাবে সমাপ্ত হয়। অভিযানকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত নগরবাসী। ফুটপাত সচল ও যানজট মুক্ত রাখতে এমন তদারকি নিয়মিত চালু রাখার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টা পথে,মামলা

মিরপুর বিআরটিএ’র দালাল রুবেল দম্পতি অবৈধভাবে অঢেল সম্পদের মালিক। শাহরাস্তি বিজনেস সেন্টার সহ অনেক প্রতিষ্ঠান রয়েছে তার। তাদের কাছে সেবা গ্রহীতারা জিম্মি !

কবিতা(১২৯৯)

বিচারব্যবস্থায় ভোগান্তি কমাতে ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ৩

লিফটের ফাঁকা জায়গা দিয়ে পরে এক নারী মৃত্যু

গ্যাস সংকটে গাজীপুরের ২০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা

টানা ১০ দিন ধরে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান

ভেনিসে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, ফেসবুক লাইভে জানালেন হামলার বর্ণনা

নাটোরের বড়াইগ্রামে দু’পক্ষের সংঘর্ষে (এনসিপি) নেতা ও গৃহবধুসহ ৫ জন আহত