টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন: এমপি সাইফুল আলম মিলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 23, 2026 11:04 am

ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেছেন, কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাইফুল আলম মিলন বলেন, কারওয়ান বাজারে চাঁদাবাজি এখন অনেক বড় ইস্যু। পরিস্থিতি এমন হয়ে গেছে এমপি নির্বাচিত হওয়ার পরে শুনছি, এখানে গেলে আমারও জীবনের ঝুঁকি আছে। সবাই বলে, ‘ডোন্ট গো ইউথ চাঁদাবাজি’ ।

তিনি বলেন, এটি বন্ধ করা অনেক কঠিন। দুদিন আগে শুনলাম, এখনে কয়েকজন মুরগি ব্যবসায়ী মিলে এক চাঁদাবাজকে ৬০ লাখ টাকা দেয়। এটা তো অনেক বড় অঙ্ক। এগুলো কারা নিচ্ছে, সেসব সবাই জানে। এটা একা কেউ না, সবাই মিলে করতে হবে।
তিনি আরও বলেন, আমি এলাকায় নির্বাচিত হয়েছি, কিন্তু আমি তো লাঠিসোঁটা নিয়ে তাদের বিরুদ্ধে নামতে পারবো না। এটা আমার কাজও না। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে। সরকার ছাড়া সম্ভব নয়।
কিন্তু সরকার এখন বক্তব্য দিচ্ছে, সমঝোতার মধ্যে কিছু নেওয়া চাঁদাবাজি নয়। সবখানে সবকিছুই তো সমঝোতার মধ্যেই লেনদেন হয়। আপনারা বক্তব্য ভুল দিতে পারেন, সেক্ষেত্রে ভুল সংশোধন করেও কেউ একটি কথা বললেন না।’

তিনি গণমাধ্যমের উদ্দেশে বলেন, চাঁদাবাজি প্রতিরোধে আপনাদের বড় ভূমিকা রয়েছে। আপনারা বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরুন।
এ সময় কারওয়ান বাজারের ব্যবসায়ী নেতা আলহাজ মো. শাহ কামাল মানিক, পাকা মার্কেট আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন, কিচেন মার্কেটের ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করে দালাল চক্রের সদস্য আনোয়ার

হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী

রাজমাল্লীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষকে মারধর ও জোরপূর্বক পদত্যাগের অভিযোগে থানায় মামলা

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার!

ইউক্রেনে রাশিয়ার ৫ শতাধিক ড্রোন হামলায় নিহত ১৪

শিক্ষার্থীর মৃত্যু

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন