টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার ব্যবস্থাপনায় দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 23, 2026 2:28 pm

নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং বাজার ব্যবস্থাপনায় খুব দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে। রমজান উপলক্ষে কিছু মানুষ মূল্যবৃদ্ধির সুযোগ নেওয়ার চেষ্টা করছে; যারা কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে হঠাৎ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। খুব শিগগির বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। কিছু মানুষ রমজান মাসের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যারা মূল্যবৃদ্ধির কারসাজিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাজার পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। এ কাজে তিনি গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চান।

পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং হাতে-কলমে পণ্যের দর যাচাই করেন। পুরো ঢাকা শহরে একযোগে তদারকি করা প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবিকভাবে সম্ভব নয়। তবে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে, তাঁরা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও রমজানের আগে যে পণ্য ৪০-৫০ টাকা ছিল, তা হুট করে ১২০ টাকায় উঠে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কারোরই ভালো লাগার কথা নয়। বাজার যাতে নির্দিষ্ট মানুষের হাতে না যায়, সে ব্যাপারে আমরা সজাগ আছি। কার্যকর পদক্ষেপ নিয়ে গুণগত পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে, আশা করি, জনগণ সে সময়টা আমাদের দিবে।’

সম্প্রতি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডল ও তার কর্মকর্তাদের ওপর ব্যবসায়ীর চড়াও হওয়া এবং হুমকির বিষয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় ইতিমধ্যে মামলা করা হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলছে।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইআইটি শিবির বিচিত্র বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক আল আমিন ইসলাম

জাতীয় গৃহায়ন মিরপুর -২, আওয়ামীলীগের প্রভাবশালী নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন প্রকৌশলী হারুন অর রশিদ।বর্তমানেও তিনি দুর্নীতি -অপকর্মের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, কর্তৃপক্ষ নিরব !

কুমিল্লা দাউদকান্দিতে এক রাতের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৮

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ সরকারি দপ্তরগুলোতে যাচ্ছে না হাসিনা-কামালের রায়ের কপি

২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি

হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি ইরানের

কুমিল্লায় মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ বুড়িচং থানার এস.আই রাকিব, এ.এস.আই শাহপরান