টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামলা হলে মার্কিন সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 22, 2026 11:25 pm

হরমুজ প্রণালি চালু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর, তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

দেশটির পার্লামেন্টের স্পীকার বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্স-এ মোহাম্মদ-বাঘের ঘালিবাফ লিখেছেন, সেক্ষেত্রে জরুরি অবকাঠামো, জ্বালানি এবং তেলক্ষেত্র – সবই হবে ইরানের ‘বৈধ টার্গেট’।

এছাড়া বিশ্বজুড়ে তেলের দাম অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেছেন ইরানের স্পিকার।

এর আগে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেছেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস বা নিশ্চিহ্ন করে দেবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

তাকে ধাক্কায় মৃত্যু

অজ্ঞাত দ্রুতগামী গাড়ি ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

সখিপুরে বাঁশবোঝাই মহিষের গাড়ি খাদে পড়ে প্রাণ গেল মহিষের

রাজধানীর পৃথক ঘটনায় এক কিশোরসহ দুইজনের মৃত্যু।

আ.লীগ ঠেকাতে ভোরেই মাঠে নেমেছে জামায়াত

রাজারহাটে ২০০ কৃষকের মাঝে সার বিতরণ, বাকি ২০০ জন পাবেন আগামী কাল

কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান ১০ হাজার ১৪৫ ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬৫

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট

ছাদ থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু