টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়-২৫ বিজিবির টহলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 24, 2026 3:43 pm

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছেন।
বিজিবির মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ২৩ ফেব্রুয়ারি রাতে সরাইল ব্যাটালিয়ন-(২৫ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আলীনগর বিওপির টহলদল সীমান্ত পিলার আনুমানিক-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে-২০ কেজি গাঁজা ও,০৯ বোতল মদ জব্দ করেন।

বিষ্ণপুর বিওপির টহলদল সীমান্ত পিলার এমপি থেকে আনুমানিক ১০০-গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকা থেকে-২০ কেজি গাঁজা জব্দ করে। শ্যামনগর বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে-১২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ বিধি অনুযায়ী ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সরাইল ব্যাটালিয়ন-(২৫ বিজিবির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা

রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদনই ভুয়া

নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ পাঁচজন দগ্ধ

পল্টনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুয়েছেন এক প্রবাসী

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড

৪০ কোটি হাতকে দেশ গড়ায় নামতে হবে: প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা মৃত্যু বেড়ে ৩৯ জন

চট্টগ্রাম বিভাগে শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল,আমাদের আঙুল এখনো ট্রিগারেই: ইরানের প্রেসিডেন্ট