টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 20 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিভাগে শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

প্রতিবেদক
শহিদুল ইসলাম
January 20, 2026 1:27 pm

“মানুষ মানুষের জন্য” দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশের মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রা‌ম ‌বিভা‌গের দুস্থ অসহায় এতিম, প্রতিবন্ধি, শ্রমিক ও শীতার্তদের মাঝে চলমান শীত উপহার সামগ্রী (কম্বল) বিতরণ কর্মসূচি ২০ জানুয়ারি ২০২৬ সম্পন্ন করা হয়েছে।

চট্টগ্রাম নগরের সদরঘাট, নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ, বোয়ালখালী উপজেলাধীন খরণদ্বীপ ও রাঙ্গামা‌টি নানিয়ারচর কাউন্সিল পাড়ায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। সহযোগিতা করেন, লন্ডনের ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশন, হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশন, কাউন্সিলার মোহাম্মদ আয়াছ মিয়া ও চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্ট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উক্ত বিতরণে সভাপত্বি করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মো. শহিদুল ইসলাম। সাংগঠনিক সচিব সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, যুগ্ম মহাসচিব মো. নুরুল হুদা চৌধুরী, সদস্য রওশনআরা বেগম, ইয়াছমিন আকতার, প্রিয়া বেগম, সাংবাদিক মেহেদী ইমাম প্রমুখ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, প্রতি বছরেরন্যায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় অসহায় দুস্থ ও গরিবদের মাঝে আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন

বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী

রাজধানীর মিরপুরে আগ্নেয়াস্ত্র-মাদক আইসসহ গ্রেফতার এক

একদিনে ডেঙ্গুর থাবায় প্রাণ গেল ৩ জনের,মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ ও ২৪ ঘন্টায় ভর্তি ৯৯৪ রোগী

জরুরি ভিত্তিতে ৫ এপ্রিল থেকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

শুধু একাডেমিক ডিগ্রি নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনই তরুণদের কর্মসংস্থানের মূল চাবিকাঠি: এম. শামসুল আলম লিটন

দেশের নৌবহরে যুক্ত হলো জাপানিজ পাঁচ আধুনিক টহল বোট

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব