টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

প্রতিবেদক
ওবাইদুল খান
February 24, 2026 3:48 pm

ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা এলাকায় ইটভাটার একটি ট্রাকের চাপায় মাহিম (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে ধাইরা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মোঃ এখলাচের ছেলে এবং স্থানীয় আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাহিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ধাইরা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ইটভাটার ইটবোঝাই ট্রাক দ্রুতগতিতে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন অভিযোগ করেন, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজাহারুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরের গ্যাস বিস্ফোরণে দগ্ধ তাসলিমা আক্তার মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও যে ভয়ের কথা বললেন রিজভী

ওবায়দুল কাদের-সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির অর্ধেক সম্পদ বাজেয়াপ্ত

বকশি বাজার এলাকার ফুটপাতে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

রাজারহাটে টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, ধসে পড়লো গুরুত্বপূর্ণ সড়ক

নিউ ইউর্কে চট্টগ্রাম সমিতি কর্তৃক ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্বর্ধিত

যুদ্ধের কারণে আরব আমিরাতে আটকে আছে বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা