টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 2 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের কারণে আরব আমিরাতে আটকে আছে বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 2, 2026 6:08 pm

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে দেশটির। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে রাষ্ট্রায়ত্ব পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ আটকা পড়েছে।

এ সময় জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।সোমবার (২ মার্চ) বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম. মাহমুদুল মালেক বলেন, জাহাজটি বর্তমানে জেবেলে আলী বন্দরের জেটিতে অবস্থান করছে। আমরা তাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছি। জাহাজে থাকা সকল নাবিকেই ভালো আছেন। তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ মেট্রিক টন স্টিল কয়েল নিয়ে আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

বর্তমানে বিএসসির বহরে মোট সাতটি জাহাজ রয়েছে। এর মধ্যে জয়যাত্রা ছাড়া অন্য কোনো জাহাজ উপসাগরীয় অঞ্চলে অপারেশনাল র্কাযক্রমে নেই।

বাকি ছয়টি জাহাজ যুক্তরাষ্ট্র, পাকিস্তান, কানাডা, রাশিয়া, সেনেগাল ও লাইবেরিয়ার বিভিন্ন বন্দরে বাণিজ্যিক র্কাযক্রমে রয়েছে। বিএসসির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিএসসি এমডি মাহমুদুল মালেক জানান, আমরা জাহাজের ক্রুদের সঙ্গে নিয়মিত অনলাইনে যোগাযোগ রাখছি। তাদের পর্যাপ্ত খাবার ও পানি সংরক্ষণ করে রাখতে বলো হয়েছে। যেকোনো ধরনের সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের।

এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মত আরব আমিরাতের দুবাইয়েও হামলা চালিয়েছে ইরান। তাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। দুবাইয়ের জেবেল আলী বন্দরও হামলার ঝুঁকিতে আছে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদের দিন সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির আভাস

সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অভিযানে সাড়ে ৯-কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না,জন ভোগান্তী চরমে

সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়

শিশু শিক্ষার্থীদের সঙ্গে খুনসুটিতে মাতলেন প্রধানমন্ত্রী

তিতাসে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার

ডিমলায় শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা

মিরপুরের পল্লবীতে গুলি করে ১৭ হাজার টাকা ছিনতাই

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ