টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 24, 2026 5:20 pm

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রিট শুনানির পর এই আদেশ দেন।

এর আগে নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোটা অঙ্কের ঘুষ দিয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং জাল সনদে স্থায়ী চাকরি নিশ্চিত করা হয়েছে। উচ্চ ব্যয় ও স্পর্শকাতর প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী জনবল থাকা উচিত হলেও অভিযোগ অনুযায়ী ঘটেছে উল্টোটা।

প্রকল্পের দীর্ঘমেয়াদি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য গঠিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল) জনবল নিয়োগে এমন বেপরোয়া অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হৃদয়ে প্রাণ সঞ্চার, পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪

রাজধানীর ভূমিকম্পনে আহত হয়ে ঢামেকে হাসপাতালে এপর্যন্ত ১৮জন এসেছে

খুলনা ডিভিশনে নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমানকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা

সকল ষড়যন্ত্র একসাথে রুখে দিতে হবে: আমিনুল হক

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা করলে চীন সহায়তা করবে

রাউজানে পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ

রাউজান সরকারি কলেজে শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন