টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 8 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪

প্রতিবেদক
সুজন চন্দ্র দাস
October 8, 2026 8:14 pm

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত ও চুরি মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি দুজন, চুরি মামলার আসামি একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় পাঁচজন রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, অভিযানে ষোলপাড়া এলাকার সোহান মিয়া (১৯) ও ইব্রাহিম মিয়া (২৬) নামে দুজনকে নিয়মিত মামলায়, দাউদকান্দি পৌরসভার দৌলদ্দি এলাকার রিয়াদ হোসেন (৩২)কে চুরি মামলায় এবং বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “পৃথক অভিযানে বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম জেলা পরিষদ সাবেকসদস্য ড. মাহমুদ হাসানের নবম মৃত্যুবার্ষিকী ১ এপ্রিল

যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় ঝুলছিল রিক্সাচালকের মরদেহ

সবুজের বুকে গোলাপি আভা ছড়াচ্ছে সোনাকান্তের পদ্মরাজ্য

রাজধানীর কোরবানির পশুর বর্জ্য ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে:প্রধানমন্ত্রী

ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা: ইউরোপের ১২ দেশের সমর্থন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

ট্রাম্প ইরানের কাছে আত্মসমর্পণ করে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন

রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুইটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, জানতে চেয়ে চিঠি ইসির কাছে ‘‘ব্রিটিশ বাংলাদেশি ফোরাম’’