টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির!

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
February 25, 2026 1:43 am

চট্টগ্রাম নগরের বহু পুরনো পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়।

আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদফতর কার্যালয়ে পাহাড় কাটার ওপর শুনানি শেষে এ জরিমানা করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। এর আগে গত সোমবার অধিদফতরের টিম পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতরের নগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘ চট্টগ্রাম
নগরের কোতোয়ালি থানার জামালখানের জয় পাহাড় আবাসিক এলাকায় নিয়মবহির্ভূতভাবে পাহাড় কাটে বিপিসি। ঘটনাস্থল পরিদর্শন ও শুনানি শেষে মঙ্গলবার দুপুরে বিপিসিকে নয় লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়। এ ছাড়া কর্তনকৃত স্থান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অনুমোদন ব্যতীত কোনও ধরনের দৃশ্যমান পাহাড় বা টিলা কাটা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়।’

পরিবেশ অধিদফতরের শুনানিতে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। শুনানিতে জুবায়ের হাসান দাবি করেন, সুরক্ষা দেয়াল নির্মাণের জন্য কিছু মাটি কাটা হয়েছিল। পাহাড় কাটা হয়নি। জরিমানার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পরিদর্শন টিমের প্রতিবেদনে বলা হয়েছে, কোতোয়ালি থানার জয় পাহাড়ের মাটি কাটা হয়েছে। যে পরিমাণ জমি কাটা হয়েছে এর দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮ ফুট ও উচ্চতা ৮ ফুট। মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি অপসারণের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী, প্রতি ঘন ফুট ১০০ টাকা হারে ক্ষতিপূরণ নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

এদিকে জয় পাহাড় কাটা ও জরিমানা নিয়ে সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান। তিনি বলেন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর বিপিসিকে জরিমানা করে দায় এড়াতে চাচ্ছে। তিনি বিপিসিকে জরিমানা করার সাথে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান। এছাড়াও বিপিসি কাজ বন্ধ করার পাশাপাশি পাহাড়ের পূর্বের অবস্থা বা দৃশ্য ফিরিয়ে আনতে হবে। বিষয়টি পূরণ না হলে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স মনে করবে বিপিসি ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে যোগসাজশ রয়েছে এবং এটা মাননীয় পরিবেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন

পুলিশ সপ্তাহ শুরু আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

তৃণমূলের প্রতীক জোড়াফুল হাতছাড়া হলো মমতার

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্প:বাংলাদেশে সতর্কতা ও প্রস্তুতি

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

ডেম্বেলের ইতিহাস গড়া যাদুকরী হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

লন্ডনের ইলফোর্ডে গ্রেটারচট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত