টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমের  মুকুলের সুবাসে মুগ্ধ নাসির নগরের জনপদ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 26, 2026 12:16 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর  উপজেলার বিভিন্ন এলাকায়  এখন বইছে আমের মুকুলের মাতাল করা সুবাস। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে এলাকার প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় থাকা আমগাছে একযোগে মুকুল ধরেছে। এতে চারপাশে ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ,যা স্থানীয়দের মনে এনে দিয়েছে বাড়তি আনন্দ ও আশাবাদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর অনুকূল আবহাওয়ার কারণে আমগাছে তুলনামূলক বেশি মুকুল এসেছে। সকাল-বিকেল হালকা বাতাসে সেই মুকুলের সুবাস ছড়িয়ে পড়ছে পুরো এলাকাজুড়ে। অনেকেই বলছেন,কয়েক বছর পর এমন দৃশ্য দেখা গেল। এত বেশি মুকুল ধরেনি কখনো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাসিরনগর উপজেলার সদরের এক বাসিন্দা জানান,প্রতিটি বাড়িতেই এখন আমের মুকুল শোভা পাচ্ছে। গাছের ডালে ডালে হলুদাভ মুকুলে ভরে গেছে চারপাশ। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা জানান, সময়মতো পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। বিশেষ করে ঝড়-বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ রক্ষায় সতর্ক থাকতে হবে।

আমের মুকুলে ভরা  উপজেলার বিভিন্ন এলাকায় এখন যেন এক সুবাসিত জনপদে পরিণত হয়েছে। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, মুকুল ঝরে না পড়ে গাছে গাছে ভরে উঠবে সুস্বাদু আমে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ৪ জনই ঢাকার মৃতের সংখ্যা বেড়ে ৬২০

ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তরুণীর রহস্যজনক মৃত্যু

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

নাসিরনগরে মাদকের বিরুদ্ধে ও সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ

দক্ষিণ রাউজানে কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে দিনব্যাপী শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত

কুমিল্লায় ডিবির জালে ১০ ছিনতাইকারী

এবার ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ঢাবি-জবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক