টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে আগে ধরা হবে: আমান উল্লাহ আমান

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 26, 2026 6:56 pm

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে আগে ধরতে হবে।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎তিনি বলেন, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। ভূমিদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

‎
‎জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিএনপির ওপর মানুষ যে আস্থা রেখেছে, তার প্রেক্ষিতে সব ধরনের উন্নয়নমূলক কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর যেমন মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন, তেমনি আগামী দিনেও নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
‎
‎
‎সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে বিভিন্ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর শ্রম ভবনের সামনে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

৪ জুন ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

অবৈধ ঋণের ফাঁদ ৩১ অ্যাপে, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

মোহাম্মদ বাঘেরকে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ

লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

রাউজানে দক্ষিণ দেওয়ানপুরে শ্রী শ্রী সর্বমঙ্গলা ভাগ্যলক্ষী দুর্গা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব সম্পন্ন

ডিমলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সাবেক ইউপি সদস্য ছাইফুল ইসলাম

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: এলজিআরডি মন্ত্রী