টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 19, 2026 6:42 pm

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি। খবর: আল-জাজিরা।

প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশের জাহাজ পণ্য পরিবহন, জ্বালানি সরবরাহ বা খাদ্য আমদানি-রপ্তানির কাজে চলাচল করবে, তাদের ইরানকে নির্দিষ্ট টোল ও কর পরিশোধ করতে হবে। বৈশ্বিক তেল ও তরলীকৃত গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরানের এক আইনপ্রণেতা জানিয়েছেন, প্রণালীটি নিরাপদ রাখার বিনিময়ে অর্থ আদায়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে দেশটির সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষে হরমুজ প্রণালীতে ‘নতুন শাসনব্যবস্থা’ চালু করা হতে পারে, যার মাধ্যমে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর ওপর বিশেষ সামুদ্রিক বিধিনিষেধ আরোপ করা হবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও নৌ চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কারণ, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌপথ হিসেবে বিবেচিত হওয়ায় একতরফাভাবে টোল আরোপের বিষয়টি আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

টাঙ্গাইলের মির্জাপুরে হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ অন্যান্য মাদক

চার দশকের ব্যবধানে একই হোটেলে বন্দুক হামলার শিকার যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন রাউজান-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা

মার্কিন অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের