টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা দাবি ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 26, 2026 10:35 pm

ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক আবু নাছেরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটকের খবর জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিআইও অফিস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডিলে এক লাখ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুদকের ফেনী-নোয়াখালীর জোনের উপ-পরিচালক ফারুক আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

দুদক নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি জানান, অভিযানের সময় ঘুষের এক লাখ টাকাসহ তাদের আটক করা হয়। মোহাম্মদ আল সাঈদ এর আগেও সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা জানান, ঘটনার সময় তিনি তার কার্যালয়ে ছিলেন না। ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছেন। তিনি বিষয়টি শুনেছেন এবং খবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখনো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে

সাইবার নিরাপত্তা আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১,আহত ১

ইরানের বিদ্যুৎ স্থাপনায় মার্কিন হামলা স্থগিতাদেশের সময়সীমা ১০ দিন বাড়ালেন ট্রাম্প

পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মী আহত

মিরপুরে এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে A+ শিক্ষার্থীদের; সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

কুমিল্লা হোমনায় থানা হেফাজতে থাকা নারী আসামির মরদেহ উদ্ধার