টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখনো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 19, 2026 6:02 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকার টিকে থাকতে পারবে না। রায় বাস্তবায়ন না হলে দ্রুত সময়ের মধ্যে সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যকে তিনি ‘হাওয়া ভবনের মন্ত্রী’ বলেও মন্তব্য করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসন ও আবাসন সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।

ভারতের নাগরিকত্ব ইস্যু ঘিরে নতুন মানবিক সংকট তৈরি হতে পারে দাবি করে সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবির টহল বৃদ্ধি এবং বাহিনীর সদস্যদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।

তিস্তার পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, আমরা তিস্তার পানি চাই, যেকোনো মূল্যে চাই। পানির জন্য প্রয়োজন হলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধও হতে পারে। পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না।

তিনি আরও বলেন, বাংলাদেশের পানির প্রশ্নে কোনো দল নেই, একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি। সীমান্তে ভারতীয় বাহিনীর নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিও জানান তিনি। পরে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এনসিপির এই নেতা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি মির্জা আব্বাস

রাজারহাটে পঁচা সুপারি এখন আয়ের উৎস, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু

২৫% কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের শান্তি মিশনে

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

.লীগ নেতার নেতৃত্বে আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষের পক্ষে মটরসাইকেল শোডাউন

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

পল্টনে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে এক বাস হেলপারের মৃত্যু