টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নাসিরনগরে ফিল্ম কায়দায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, জনমনে আতঙ্ক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 27, 2026 3:39 pm

নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের তুল্লাপাড়া, কুন্ডার মধ্যবর্তী স্থানে আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় যাত্রী সেজে অভিনব ফিল্ম কায়দায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

জানাগেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর- সরাইল আঞ্চলিক মহাসড়ক উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া – কুন্ডা মধ্যবর্তী স্থানে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চালককে মারধর করে গলায় ছুরি ঠেকিয়ে ও মুখ গামছা দিয়ে বেঁধে ছিনতাই করে পালিয়ে যায় অপরাধী চক্র।
‎আহত অটোচালক হুমায়ুন মিয়া (২৩), পিতা লিয়াকত মিয়া, গ্রাম- আশুরাঈল।
‎

বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) ইফতারের পরপর বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুরা জোড়া ব্রিজ নামক স্হান থেকে চারজন যাত্রী কুন্ডা যাওয়ার জন্য একটি অটোরিকশা  রিজার্ভ ভাড়া করে। অটোরিকশাটি উপজেলার কুন্ডা ইউনিয়নের  তুল্লাপাড়া – কুন্ডা মধ্যবর্তী  স্থানে যাওয়ার পরপরই যাত্রীরা অটোরিকশা চালকের গলায় ছুড়ি ঠেকিয়ে মুখে গামছা পেছিয়ে মারধর করে রাস্তায় ফেলে অটোরিকশা ও চালকের সাথে থাকা সামান্য কিছু টাকা নিয়ে পালিয়ে যায়।
একই ‎রাস্তা দিয়ে আসা অন্য গাড়ীর চালক ও যাত্রীরা তাকে গুরুতর  আহত অবস্থায় দ্রুত নাসিরনগর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসে।

নাসিরনগর সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার করে রিপোর্ট দেখে জানান, রোগীর অবস্থা খুব বেশি গুরুতর নয়, আমরা রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিচ্ছি। তারপরও যদি রোগীর অবস্থা খারাপ হয় তাহলে যেন দ্রুত হাসপাতাল নিয়ে আসবেন।
‎

ছিনতাইয়ের এর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ও আহত অটোচালককে দেখতে ও খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন নাসিরনগর থানার সেকেন্ড অফিসার সুহেল রানা ও এসআই জাহানের নেতৃত্বে পুলিশের একটও দল।
‎পুলিশ এই ঘটনার দ্রুত ও সুষ্ঠ তদন্ত করে দায়ীদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া আশ্বাস দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর

কুমিল্লায় চোরের দেয়া তথ্যে জামাত নেতার ওয়ারড্রবে মিললো অস্ত্র ও গুলি

‎ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চান ছাত্রদল নেতা নাইমের বার্তা

আরএসএফ’র প্রতিবেদন ঈদের ছুটিতে ১০ দিনে সড়কে ঝড়লো ২৭৪ প্রাণ

লম্বা ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

মেহেদী হাসানের নেতৃত্বে হেমায়েতপুর বড় মসজিদের ১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

কুমিল্লার ৯টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

রাউজানে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার, গ্রেফতার ১