টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চান ছাত্রদল নেতা নাইমের বার্তা

প্রতিবেদক
মোঃ শান্ত খান
March 19, 2026 11:52 pm

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ৪ নম্বর সহ-সভাপতি মো. মুমিনুল ইসলাম নাইম।
‎
‎এক বার্তায় তিনি বলেন, “ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সকল মত, পথ, জাতি ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক।
‎
‎তিনি সমাজে সহানুভূতি ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের আশপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। আসুন, আমরা সবাই সেই চেতনায় উদ্বুদ্ধ হই।
‎
‎মহান আল্লাহর দরবারে সবার জন্য শান্তি, কল্যাণ ও ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, “আল্লাহ আমাদের জীবনে প্রশান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুন।”
‎এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, “বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শ গঠনে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
‎
‎তিনি দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
‎
‎বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “দেশবাসী একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করছে। তারেক রহমানের নেতৃত্বে সেই প্রত্যাশা পূরণ সম্ভব।
‎
‎শেষে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, “ঐক্যবদ্ধ থেকে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন।
‎
‎বার্তার উপসংহারে তিনি আবারও সাভার, আশুলিয়া ও ধামরাইবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ হোক সবার জীবনে আনন্দ, শান্তি ও ভালোবাসার বার্তা বয়ে আনার উপলক্ষ-ঈদ মোবারক।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিস্তা মহা পরিকল্পনা আমার জীবন সংগ্রামের একটি অংশ; ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

চীনা বংশোদ্ভূত অধ্যাপক শুইচিনের তৃতীয় ভবিষ্যদ্বাণী এ পর্যন্ত সত্য হয়েছে দুটি চলমান যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ

গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ

কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১

রাজধানী থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মরাদেহ উদ্ধার

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

কুমিল্লা দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়