রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাখালপাড়া এলাকায় পঞ্চম তলা বিশিষ্ট নিজ বাসার ছাদে ছোট্ট বাগিছাই পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বিপাশা মির্জা(১৭)নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু।
সোমবার(০৫ মে) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতে মা মোরশেদা মির্জা জানান,গতরাতে আমাদের নিজ বাসার পাঁচতলা ছাদের ফুল বাগানে পানি দেওয়ার সময় অসাবধানতা- বশত পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।পরে আমরা গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে)আমার মেয়ের মৃত্যু হয়।
তিনি আরো জানান,আমার মেয়ে বিপাশা আইডিয়াল কমার্স কলেজেএকাদশ শ্রেনীর শিক্ষার্থী।আমাদের নিজ বাসা তেজগাঁও শিল্পাঞ্চল থানা নাখালপাড়া এলাকার বাকি মির্জার মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















