টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় মাদকাসক্ত বাবা তিন বছরেশিশুকে শ্বাসরোধে হত্যা

প্রতিবেদক
কে এস ইসলাম
April 28, 2026 2:26 pm

রাজধানীর বাড্ডা থানাধীন বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া এলাকার একটি বাসা থেকে মোঃ হাবিবুল্লাহ হাবিব (০৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় বাবা কর্তৃক শ্বাসরোধ করে হত্যা।

মঙ্গলবার(২৭ এপ্রিল) ভোরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামাল হোসেন জানান,আমরা খবর পেয়ে বাড্ডার বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়ার জুলহাস মিয়ার বাড়ি থেকে হাবিব (৩বছর) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মাদকাসক্ত বাবা শাহীন শ্বাসরোধ করে ওই বাচ্চাকে হত্যা করেছে।পরে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। এই ঘটনায় মাদকাসক্ত শাহীনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাসার মালিক জুলহাস জানান,নিহত শিশুর বাবা শাহীন পেশায় রিকশাচালক তার স্ত্রী শিল্পী খাতুন ও দুই ছেলেকে নিয়ে আমার বাসায় ভাড়া থাকতেন।ঘটনার সময় বড় ছেলে বাসায় ছিল না ও শিশুটির মা ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাসায় ফিরে শিল্পী খাতুন রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও দরজা না খোলায় স্থানীয়দের নিয়ে চাপ প্রয়োগ করলে শাহীন দরজা খুলে দেন। পরে সবাই ঘরে ঢুকে বিছানার ওপর তার বাচ্চা শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পাই এবং শাহীনকে আটক করে রেখে পুলিশকে খবর দিলে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

তিনি আরো জানান, নিহত হাবিবের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার শাখাটা থানা হাসিরা কান্দি এলাকায়।বর্তমান বাড্ডা বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়াপাড়া ভাড়া বাসায় থাকতো। দুই ছেলে সে ছিল ছোট।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

বিএমইটি’র পরিচালক তাজিমের ‘ঘুষ বানিজ্য’ ওপেন সিক্রেট, ১৬ জুলাই তাকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে

নাসিরনগরে বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ২৬ অনুষ্ঠিত

অতি আগাম ফুলকপি ‘শ্রাবন্তী’র রেজাল্ট বিশ্লেষণ

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

নাসিরনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাবি ভিপি আবু সাদিক কায়েম

বনানীর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু