রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে – মোঃ সাইদুর ইসলাম (৪০), মোঃ সোবহান (৩৫), মোঃ মানিক মিয়া (২৬), মোঃ রিফাত (২০), মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মোঃ আলআমীন (১৮), সাদনিক আহসান সাফোয়ান (১৮) ও শফিকুল ইসলাম হ্রদয় (১৮)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় গণমাধ্যমে পাঠানো ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা পূর্ব থানা এলাকায় শুক্রবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট আট জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট আট জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।



















