টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনেক প্রত্যাশা: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 28, 2026 8:15 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। দেশের গণতন্ত্রের জন্য মানুষ একযুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে এবং অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে এই গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে দেশের মানুষের হাজারও ত্যাগ রয়েছে। সেই ত্যাগের বিনিময়ে বাক্‌স্বাধীনতা ফিরে এসেছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ করি আমাদের আগামীদিনের কাজ হবে এই দেশের মানুষের জন্য।

এর আগে বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

তিতাসে ধানের শীষের নির্বাচনী সমাবেশ

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

জামায়াতের সঙ্গী হতে চাই এনসিপি! ৩০থেকে৫০ আসনের দাবি নিয়ে আলোচনা চলছে

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

ইরানের রাষ্ট্রদূতকে লেবানন ছাড়তে বলেছে বৈরুত

চাঁদপুরে গ্যাস লাইন লিকেস থেকে তিনজন দগ্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

কুমিল্লা দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার