চাঁদপুরে কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ।তারা হলেন,
খাদিজা আক্তার (৩০),মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার(৪০) জাতীয় বার্নে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দিন রয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর থেকে তিনজন দগ্ধ হয়ে এসেছে। মোছাঃ খাদিজার আক্তার ৩৫ শতাংশ দগ্ধ ,মাহমুদুলের ৪ শতাংশ দগ্ধ ও মোছাঃ শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে তাদের মধ্যে খাদিজাকে ভর্তি দেয়া হয়েছে বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারভেসনে রাখা হয়েছে বলেও জানান তিনি।



















