টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: এলজিআরডি মন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 28, 2026 8:18 pm

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক উপদেষ্টাদের দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়ে বিএনপি সরকার কী পদক্ষেপ নেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কেউ দুর্নীতি করলে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে সরকার দুর্নীতির বিষয়ে কোনো ধরনের ছাড় দেবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে নজর দেওয়া প্রয়োজন। আমাদের উচিত দেশকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে মনোযোগ দেওয়া। কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা যায় এবং দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করা যায়— সেদিকেই ফোকাস থাকা উচিত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী জেলার উন্নয়নে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়ীয়া – বাঞ্ছারামপুরে ২০কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

পিঠা খাওয়াকেকেন্দ্র করে ছুরিকাঘাতে এক গাড়ি চালকের মৃত্যু

এবার ডিএমপির ৮ কর্মকর্তা বদলি, কূটনীতিপাড়ায় নতুন ডিসি

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

রাউজান মধ্যম সুলতানপুরে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২য় চতুষপ্রহরব্যাপী মহোৎসব

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৮০