টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 15 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
November 15, 2025 6:39 pm

চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে গত ১৪ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আকবরশাহ এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন লেকসিটি হাউজিং সোসাইটির প্রধান প্রবেশ গেট থেকে এশিয়ার উইমেন ইউনিভার্সিটি সীমানা পর্যন্ত সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও আলহাজ্ব ইছহাক নুর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভ্রমণপিপাসু অভিভাবকদের সাথে আগত শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ উপলক্ষে উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লেকসিটি হাউজিং সোসাইটি সংলগ্ন জিয়া সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজীব চৌধুরী, একরামুল হক বাবুল, সাবরিনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মোমেন মোল্লা, চট্টগ্রাম ইউনিট লিডার মো. ফোরকান আলী, ফেনী জেলা সমন্বয়ক কাউছার শরীফ নয়ন, শিক্ষা সম্পাদক তাসলিমা আকতার প্রিয়া অর্থ সম্পাদক নাহিদা সুলতানা পিংকি, শিক্ষিকা রাফিয়া সুলতানা মিতি, উপদেষ্টা মনিরা আক্তার রুনা,উপদেষ্টা খুরশিদা খানম, রাবিয়া সুলতানা মুনা।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান বলেন, চট্টগ্রামকে আধুনিক, নান্দনিকতায় গড়ে তুলতে সবুজায়নের উপর জোর দিতে হবে। মানুষের ক্রমবিকাশ বসতি গড়ার ফলে চট্টগ্রামের পাহাড় এবং বৃক্ষরাজি হুমকির মুখে। তাই গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের মতো উদ্যোগী হয়ে নগরের সকল মানুষকে চট্টগ্রামকে রক্ষা করতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন লেকসিটি হাউজিং সোসাইটি আবাসিক প্রকল্প হলেও প্লটগুলো খালি থাকায় এবং পাহাড়ের সন্নিকট হওয়াতে ভ্রমণপিপাসু মানুষের কাছে একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠেছে। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাপনা ও পরিকল্পনা না থাকায় আগত ভ্রমণপিপাসু লোকজনকে নানাভাবে বিড়ম্বনায় পড়তে হয়। সংগঠনের নেতৃবৃন্দ পরিষ্কার-পরিচ্ছন্নতা আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ সহযোগিতায় করায় আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং লেকসিটি হাউজিং সোসাইটি প্রকল্পে ১০টি ময়লা-আবর্জনার ফেলার বিন স্থাপনের দাবি জানান।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও আলহাজ্ব ইছহাক নূর ফাউন্ডেশনের সহযোগিতায় ভ্রমণপিপাসু আগত লোকজনের মাঝে ঔষধি, ফলজ, বনজ ও সৌন্দর্য্যবর্ধনে ১০০০ চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যে ছয় পদক্ষেপে তামিলনাড়ুর রাজনীতিতে চমক দেখালেন থালাপতি বিজয়

নাসিরনগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোশত ও  ঈদ সামগ্রী বিতরণ

ডিমলায় ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি ‘৭৫ হেক্টর জমির ফসল নষ্ট,, ”প্রান্তিক কৃষকের দুশ্চিন্তা বাড়ছে,,

যাত্রাবাড়ী লেগুনা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত

আগৈলঝাড়ায় ভোট কেন্দ্র ১২৯-এ পুলিশের বিরুদ্ধে অর্থ নিয়োগের অভিযোগ; কনস্টেবল জুয়েল ৬,২০০ টাকা গ্রহণের ছবি তদন্তে সেনাবাহিনী

ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

বড় হচ্ছে এবারের বাজেট

পাম্পেটেংকি পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরনে আগুনের ঘটনায় ৭জন দগ্ধ

গাবতলীতে বিএনপির মশাল মিছিল: এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ ও কোরআন অবমাননার প্রতিবাদ