টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 1 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি সংবাদমাধ্যম খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 1, 2026 9:55 am

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছে। তবে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনো বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি সংবাদমাধ্যমের খবর সম্পূর্ণ বিপরীত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চ্যানেল-১২ এর আগে তাদের প্রতিবেদনে জানিয়েছিল, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা।

এদিকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা গেছে খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূত্র আলজাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

ভূরুঙ্গামারীতে জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে ধানের শীর্ষ এর গণ জোয়ার সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

বাংলাদেশেও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

শহীদ মিলন মিলনায়তনের পাশে হামের রোগীদের চিকিৎসার জন্য ২০শয্যা ফিল্ড হাসপাতাল তৈরীর কাজ চলছে

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

রাজধানীর খিলগাঁও এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা