টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 7 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে প্রশাসনের অভিযানে অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 7, 2025 12:25 pm

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে থেকে অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (০৭ মে) বিকাল ৩টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালকের নিদর্শনায় উপ- পরিচালকে নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতালের উপ-পরিচালক(চ.দা)ডা.মো: আশরাফুল আলম জানান,আমরা আজকে বিকালে হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে অবৈধ ২১টি হুইল চেয়ার জব্দ করি।পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান,হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার অভিযোগ রয়েছে এই অবৈধ হুইলচেয়ার দালাল চক্রের বিরুদ্ধে। দেশের বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে (আইসিইউ)সহ বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ও রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এই হুইল চেয়ার দালাল প্রতারক চক্রটি এই অভিযান আমরা চলমান রাখবো বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ওয়ার্ড মাস্টার আইয়ুব হোসেন জানান,হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আমরা জরুরি বিভাগের সামনের বিভিন্ন জায়গা থেকে তালা ভেঙে ২১টি হুইল চেয়ার জব্দ করি।পরে সেগুলো হাসপাতালের প্রশাসনের জমা দেওয়া হয়।

তিনি আরো জানান,দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের পোশাক ও আইডি কার্ড পরে ডিউটি করার জন্য কর্তৃপক্ষ আদেশ করেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য,ঢামেক হাসপাতালের দালাল ও প্রতারকে মাঝেমধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলেও কোনোভাবেই দালাল চক্র নির্মূল করা সম্ভব হচ্ছে না। গত মার্চ মাসে যৌথবাহিনী দালাল প্রতারকের বিরুদ্ধে হাসপাতালে অভিযান পরিচালনা করে।এই সময় বেশ কয়েকজন দালালকে আর্থিক জরিমানা ও কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমান আদালত। সম্প্রতি হাসপাতালে জরুরি বিভাগে দালালদের দুই গ্রুপের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৭ বছরে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল, এখন সমস্যার কারণ: স্বাস্থ্যমন্ত্রী

বাজেটে করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর প্রয়োজন ছিল: সিপিডি

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

অনিয়ম-জালিয়াতি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়তে হলো পুতুলকে

রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র