টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 2 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার নিয়ন্ত্রণে ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার

প্রতিবেদক
মোঃ মশিয়ার রহমান
March 2, 2026 6:40 pm

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারীর ডিমলা উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

গত রোববার (১ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে মুদি দোকান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুদাম, চাল-ডাল ও ভোজ্যতেল বিক্রেতা, সবজি ও ফলের দোকান ঘুরে দেখা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রি, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্য আদায় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে স্বচ্ছ আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদেরও মূল্য তালিকা দেখে পণ্য কেনা এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা প্রশাসনের অগ্রাধিকার। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে বাজার তদারকি জোরদার থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

ইরান ইস্যুতে শফিকুর রহমানের বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

এখনো জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি, বাড়ছে জল্পনা

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখনো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমে‌রিকা প্রবাসী বি‌শিষ্ট ব‌্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ সিআইপি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় ভূ‌ষিত

নাসিরনগরে ১২৬ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে নেই প্রধান শিক্ষক

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

প্রাইভেট কারের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু