টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 3, 2026 2:10 pm

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিশোধ হিসেবে চালানো পাল্টা অভিযানের অংশ হিসেবে এই হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাহিনীটি।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটিএইচই নোভা’ নামের ওই ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত। ড্রোন হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, দুটি ড্রোন দিয়ে আঘাত করার পর হরমুজ প্রণালীতে থাকা ট্যাংকারটিতে এখনো আগুন জ্বলছে।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মুখে জ্বালানি ও গ্যাস সরবরাহের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় আইআরজিসি।

উল্লেখ্য, বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশও এই পথ দিয়ে রপ্তানি করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ বা প্রায় ২ কোটি ব্যারেল তেল এই সংকীর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই পথ বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তদন্তে হোয়াইট হাউস,একের পর এক নিখোঁজ হচ্ছে যুক্তরাষ্ট্রে পারমাণবিক বিজ্ঞানী

প্রিয় শেখ হাসিনাকে’ দেশে ফেরার ‘অনুরোধ’ সোহেল তাজের

খিলক্ষেতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

নাসিরনগর চাতলপাড়ে কেরি ট্যাবলেট খেয়ে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

এনবিআর শুধু কর ফাঁকির জরিমানা নয়, থাকতে হবে দালিলিক প্রমাণ

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ: সেতুমন্ত্রী

বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১