টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

প্রতিবেদক
মোঃ হামিদুজ্জামান জলিল
March 3, 2026 5:19 pm

ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও পরিচিতি সভার আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, কালীগঞ্জ উপজেলা শাখা। রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিল-২০২৬ স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর পরিবেশিত হয় ইসলামী সংগীত। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং সমাজের নৈতিকতা ও মূল্যবোধ রক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ হেদায়েত উল্লাহ চৌধুরী । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ হযরত মাওলানা ওসমান গনি সভাপতির বক্তব্যে মাওলানা আবু হুরায়রা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হলে সংগঠনের নেতৃবৃন্দ তার উত্তর দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রচার সম্পাদক মুফতী আবদুল্লাহ ও হাফেজ শারুক হোসেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস এর

ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে দালালচক্রের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

হত্যা মামলায় আমুর সহযোগী সাঈদ গ্রেফতার, ছাড়াতে থানায় তদবির

সংবিধান সংস্কার পরিষদ,বিরোধী দলের নোটিশের ওপর আলোচনার সময় নির্ধারণ নিয়ে সংসদে বিতর্ক

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৩ কেজি গাঁজাসহ আটক-৪

হঠাৎ বেড়ে গেলো তিস্তার পানি, ঘরবন্দি শত শত পরিবার

বেলজিয়ামকে ২-১ গোলে বিদায় করে সেমিফাইনালে স্পেন

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরাদেহ 

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

লালবাগ থানা বিএনপির কমিটিতে চাঁদাবাজ ও মাদক সম্রাট’ আমিনকে আহ্বায়ক করায় ক্ষোভে ফুঁসছে তৃণমূলের নেতাকর্মীরা,দলে যুক্ত হয়েছে আওয়ামী অনুসারীরা!

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা