টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
শহিদুল ইসলাম
March 4, 2026 6:57 pm

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ মার্চ ২০২৬, বুধবার বিকেলে সিলেট নগরীর ফাজিল চিস্ত আবাসিক এলাকায় শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন বিশিষ্ট সাংবাদিক ও সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর। এসময় তিনি বলেন, ব্যারিস্টার নাজির আহমদের মতো সমাজের অন্য বিত্তবানদেরও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। বিত্তবানরা এগিয়ে আসলে সমাজ থেকে দারিদ্র দূরীকরণ হবে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। তিনি এই মহতি উদ্যোগের জন্য ব্যারিস্টার নাজির আহমদকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, সিলেট শহরে বিভিন্ন হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রি বিতরণ করছে। ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন এটা খুবই ভালো উদ্যোগ। আমরা ফাজিল চিস্ত আবাসিক এলাকাবাসীর পক্ষ থেকে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

বিশিষ্ট আইনজীবী, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ তার প্রফেশনাল আয়ের একটি অংশ থেকে আর্তমানবতার সেবায় ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

একেকটি প‍্যাকের মধ্যে ছিল তেল, মরিচ, হলুদ, ধনিয়া, মশারী ডাল, চানা, রসুন, আদা, পিঁয়াজ ও চার কেজি চাল। বিজ্ঞপ্তি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বার্ণে হিসাবরক্ষক সুলতানের বিরুদ্ধে দুর্নীতি,অনিয়ম ও টেন্ডার-ঘুষ বাণিজ্যের অভিযোগ ! ‘‘গড়েছেন শত কোটি টাকার পাহাড়, তার এই দুর্নীতি ও অনিয়মেষ কোথায় ?

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

রাউজানে ২৩৩ টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

পুলিশের নতুন আইজি হলেন মো. আলী হোসেন ফকির

কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন

ভারী বৃষ্টিতে পানির নিচে রাজধানীর সড়ক-অলিগলি

বীরগঞ্জে সিংড়া ফরেস্টের নবনির্মিত বেইলি ব্রিজের উদ্বোধন

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার

ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’