টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 13 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক
এ কে পলাশ
May 13, 2026 7:37 pm

কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিনসহ অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ হোসাইন রিপনকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (১২ মার্চ) কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।
আটককৃত আসামি আমজাদ হোসাইন রিপন (৩৬) কুমিল্লা নগরীর দক্ষিন চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলম এর ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‌্যাব সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ হোসাইন রিপনকে গ্রেফতার করে। এসময় আসামীর দখল হতে ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জাানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর সহ অন্যান্য এলাকায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল। র‌্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরনের অংশ হিসেবে র‌্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হুয়েছে।

এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেন-জির ক্ষোভ সামলাতে নতুন ২ কৌশল বিজেপির

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে অস্ত্রধারী দুইজন সন্ত্রাসী মারুফ হাসান ও আব্দুর রহমান গ্রেফতার

সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন ​

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালার ৩ দিন পর ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু তানজিলার মৃত্যু