টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 6, 2026 10:15 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ট্রাম্পের ‘প্ল্যান এ’ ইতোমধ্যে ব্যর্থ হয়েছে এবং তার ‘প্ল্যান বি’ আরও বড় ব্যর্থতায় পরিণত হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের শীর্ষ কূটনীতিক এ মন্তব্য করেন। সূত্র: আল জাজিরা

আব্বাস আরাগচি লেখেন, মিস্টার প্রেসিডেন্ট, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য আপনার প্ল্যান ‘এ’ ব্যর্থ হয়েছে। আপনার প্ল্যান ‘বি’ হবে আরও বড় ব্যর্থতা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অনন্য চুক্তি’ করার যে সুযোগ ছিল, তা সাম্প্রতিক আলোচনার সর্বশেষ রাউন্ডেই শেষ হয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নীতিতে ইসরাইলকে অগ্রাধিকার দেওয়ার ফলে ওয়াশিংটনের নিজস্ব স্বার্থই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তার ভাষায়, ইসরায়েল ফার্স্ট মানেই সবসময় আমেরিকা লাস্ট।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের পক্ষ থেকে দেওয়া এই বক্তব্যকে নতুন করে কূটনৈতিক চাপ তৈরির অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
সাবেক একাধিক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

সাবেক একাধিক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

ফিফা সভাপতির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় তরুণের অভিযোগ

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৬ আগস্ট

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আটক-১

আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের অব্যাহত হুমকি,ইরান বললো ‘চাবি হারিয়ে গেছে’

২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

গুলিস্তানের ফুটপাতে ঈদের বেচাকেনা জমজমাট

দ্বিতীয় দফায়ও মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ প্রধান