টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক ৬৬০ সুন্নি আলেমের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 6, 2026 10:16 pm

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সুন্নি মুসলিম ধর্মীয় নেতারা। এক যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি আলেম যৌথ বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তার দীর্ঘ জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সংগ্রাম এবং বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি শহীদের মর্যাদা লাভ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন।

ধর্মীয় নেতারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া আলেম-ওলামা, চিন্তাবিদ এবং বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্বে পরিণত হয়েছে।

তাদের মতে, এই হামলা কোনো নির্দিষ্ট জাতি বা ভূখণ্ডের বিরুদ্ধে নয়; বরং এটি ইসলাম ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে আঘাত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে রোগী মৃত্যু ইন্টার্ন চিকিৎসককে মারধর চিকিৎসা সেবা বন্ধ

কুমিল্লায় সীমান্তে ১০-বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, শেষ সময় ১৫ নভেম্বর

আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

দেশের সব হাসপাতালের জন্য জরুরি ৬ নির্দেশনা

‎নাসিরনগরে ফিল্ম কায়দায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, জনমনে আতঙ্ক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভাইসহ কারাগারে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া

কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয়

শিবগঞ্জের শ্যামপুরে বিএনপি কর্মীদের টাকার বিনিময়ে ভোট কেনার ভিডিও ভাইরাল