টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বৃদ্ধের পা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 7, 2026 12:51 am

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি পা উড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫১ ও ৫২ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৫১ ও ৫২ নম্বর পিলারের মধ্যবর্তী পয়েন্ট দিয়ে সাতজন ব্যক্তি গাছ কাটার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেন। তারা পাইনছড়ি সীমান্ত এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে মিয়ানমার সীমান্তের ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা জিরো লাইন অতিক্রম করে বাটনাতলা এলাকায় বাটনা গাছ কাটতে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এতে আবদুল জব্বারের একটি পা উড়ে যায়। সঙ্গে থাকা অন্যরা দ্রুত সরে গিয়ে প্রাণে রক্ষা পান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহত আবদুল জাব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, ঘটনার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতার নিহত

মোহাম্মদপুরের বেরিবাঁধে দগ্ধ হয়ে দুই জন এসেছে

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫৮, আক্রান্ত ৯৬৯

নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ

নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা

ইরানের ওপর হামলায় ইরাকের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সুদানি

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট কারবারী চক্রের সদস্য বৃষ্টি খাতুন গ্রেফতার

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজানে ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি