টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 6, 2026 10:39 am

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সেবা মাশুল চালুর পরিকল্পনা করছে ইরান। তবে চীনসহ তেহরানের ঘনিষ্ঠ কিংবা ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলো এই ব্যবস্থায় বিশেষ সুবিধা পাবে বলে আভাস দিয়েছে দেশটি। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি ওই তথ্য জানিয়েছেন।রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবস্থাপনায় ওমানের সঙ্গে মিলে একটি নতুন রূপরেখা তৈরির বিষয়ে কাজ করছে তেহরান।

তিনি বলেন, হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে নতুন এই মাশুল আদায় করা হবে। যদিও ওয়াশিংটন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে এর মধ্যেই ফাজলি আশ্বস্ত করেছেন, বন্ধুভাবাপন্ন দেশগুলোর জন্য বিশেষ ছাড় থাকবে।যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, বাণিজ্যিক জাহাজগুলো ৬০ দিন বিনামূল্যে এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে ওই মেয়াদের পর পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওয়ার্ল্ড পিস ফোরামে ইরানি রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ‘নতুন বিন্যাসের’ জন্য ওমানের সঙ্গে সহযোগিতা ও যৌথতার ভিত্তিতে কাজ করছে ইরান।

তিনি বলেন, হরমুজ প্রণালির একটি অংশ যেহেতু আমাদের জলসীমার মধ্যে পড়েছে, তাই আমরা অবশ্যই সেবা মাশুল নেব। তবে এটি কোনও ‘টোল’ নয় বলেও দাবি করেন তিনি।ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘‘এই নতুন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত, জাহাজ চলাচলের ওপর নজরদারি… এবং বিপুলসংখ্যক জাহাজের যাতায়াতের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলা করা।’’

তিনি বলেন, যেসব দেশ আমাদের বন্ধু ছিল এবং বিশেষ করে কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্য আমরা অবশ্যই বিশেষ সুবিধার কথা বিবেচনা করব।সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালে ইরান এই প্রণালি প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালির অবরোধ তুলে নেয় ইরান। এই সংঘাতের স্থায়ী সমাধানের জন্য বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

সূত্র: এএফপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণভোট ব্যর্থ হলে, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫

​রাজারহাটের উমর মজিদ ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি আমলহীন ! স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে নামলেন এলাকাবাসী

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

বীরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

কর্মরতদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে ঝটিকা সফরে প্রধানমন্ত্রী

নকআউট পর্বে কানাডাকে উড়িয়ে টানা দুই বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো