টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুর অভাবে ১৫–২০ হাজার মানুষের দুর্ভোগ তিতাসের দড়িকান্দি ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষের দাবিতে এমপি বরাবর লিখিত আবেদন

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
March 7, 2026 6:46 pm

কুমিল্লার তিতাস উপজেলা-র জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় একটি সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ। দীর্ঘ প্রতীক্ষা আর অবহেলার শিকার হয়ে অবশেষে সেতুটির অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে এলাকার মানুষের পক্ষে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

গত ৬ মার্চ ২০২৬ তারিখে মো. সেলিম ভূঁইয়া, সংসদ সদস্য, কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসন বরাবর আবেদনটি জমা দেন দড়িকান্দি গ্রামের বাসিন্দা সমাজসেবক মো. দেলোয়ার হোসেন খান ও অবসরপ্রাপ্ত সুবেদার মো. ফারুক কামাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রাম হয়ে মজিদপুর ইউপি অফিস (শাহপুর) সড়কের দড়িকান্দি এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী সেতুটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজের প্রায় ৭০ শতাংশ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান বাকি অংশ অসমাপ্ত রেখেই কার্যত কাজ বন্ধ করে দেয়।

এর ফলে এলাকাবাসী পড়েছেন সীমাহীন দুর্ভোগে। সেতুটি দিয়ে প্রতিদিন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদরাসা, একটি ভোটকেন্দ্র ও একটি গ্রাম বাজারে যাতায়াত করেন হাজারো মানুষ। কিন্তু নির্মাণকাজ বন্ধ থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পুরোনো জরাজীর্ণ কাঠের সেতুর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
শুধু তাই নয়, সেতুর কাজ বন্ধ হয়ে থাকায় দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজও থমকে গেছে। বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য টেন্ডার সম্পন্ন হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু সংযোগ না থাকায় কাজ শুরু করতে পারছে না।

স্থানীয়দের অভিযোগ, দড়িকান্দি একটি জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু প্রকল্প অবহেলায় পড়ে আছে। প্রশাসনের দায়িত্বশীল মহলের উদাসীনতা ও তদারকির অভাবেই সেতুটির কাজ মাঝপথে থেমে আছে বলে মনে করছেন তারা।

এলাকাবাসীর ভাষ্য, “কাজ শুরু করে ফেলে রেখে চলে যাওয়ার সংস্কৃতি বন্ধ না হলে জনগণের দুর্ভোগ কোনোদিনই কমবে না।” তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সেতুর অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
দড়িকান্দি এলাকার বাসিন্দাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে শুধু দুর্ভোগই নয়, যেকোনো সময় বড় দুর্ঘটনার দায়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। তাই জনস্বার্থে বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র

ট্রেনে ধাক্কায় মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় দগ্ধ আল আমিন (বাবু ) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে।

দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

স্বামী ও শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি এক একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

যাত্রাবাড়ির মাতুয়াইলে বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ

রাজারহাটে ইয়াবা ও এসকাফ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেমরায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী