টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বদর দিবসে  ইসলামী ফ্রন্টের আলোচনা সভা ও ইফতার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 8, 2026 10:34 am

ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ মার্চ  বিকালে নাসিরনগর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পীরে তরিকত হযরত মাওলানা  গোলাম মোহাম্মদ খানের সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিরের সঞ্চালনায় আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব আলহাজ্ব এডভোকেট কাজী ইসলাম উদ্দিন দুলাল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল হক আল আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন-উপজেলা  ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর সদর ইউনিয়ন শাখার আহবায়ক মাওলানা হোসাইন আশরাফী, সদস্য সচিব মোহাম্মদ লিয়াকত আলী,মতিউর রহমান,জহিরুল ইসলাম ও উপজেলা  ইসলামী ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ রায়হানুল আজিজির প্রমূখ।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা ইসলামী ফ্রন্ট,ইসলামী যুবসেনা,ইসলামী ছাত্রসেনার উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত মাওলানা গোলাম মোহাম্মদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফ্রন্টের সাংগঠনিক সচিব  এডভোকেট কাজী ইসলাম উদ্দিন দুলাল বলেন, বদর দিবসের ত্যাগ ও শিক্ষা গ্রহণ করে সুন্নি দর্শন বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক ঐক্য গড়ে তোলার জন্য  সকলের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক গাড়ির ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

রাতের ভোট নিয়ে ‘খুবই হতাশ’ ছিলেন হাসিনা, দাবি সাবেক মুখ্য সচিবের

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন

কুমিল্লায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী

চাঁপাইনবাবগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীমঃ সেনাপ্রধান