টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 14, 2026 5:15 pm

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন তালিকায় দেড় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজারের বেশি।

ইসি কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হয় ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন চলে ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির সময় শেষ হয় ৬ মে।

বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়ে এনআইডি অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম জানান, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন; নারী রয়েছেন ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জেরায় আমান আযমী,শেখ হাসিনা আমার অধীনে বন্দী ছিল

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

হক কমিটি নোয়াপাড়ার বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুরে বাসার গ্রিল কেটে দুঃসাহসিক চুরি

হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

ব্যাংক খাতে দুর্নীতি দমন, পুঁজিবাজারে কারসাজির বিরুদ্ধে কড়া বার্তা সংসদে

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩