টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে বাংলাদেশ-ভারত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 8, 2026 10:48 am

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, দুই প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ অভিন্ন সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে এক প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

ভার্মা বলেন, ইফতারে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব এবং দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর আলোকপাত করেন। এছাড়া তিনি আজকের আয়োজনকে দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে দৃঢ় বন্ধুত্ব এবং সামাজিক ও পারিবারিক নিবিড় সম্পর্কের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি বলেন, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যৌথ ত্যাগের অমোচনীয় স্মৃতি আজও আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

হাইকমিশনার বাংলাদেশের জনগণকে পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, এ মাস শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।

তিনি বলেন, রমজান মাস হলো সংযম, সহমর্মিতা ও উদারতার এক বিশেষ সময়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচর জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা

ছাতকে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে, কোনো আলোচনা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে দুইজনের মৃত্যু

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত

বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নন্দীগ্রামে শিশুকে কুপিয়ে হত্যা, জনতার হাতে আটক ঘাতক

জাতীয় গৃহায়ন মিরপুর -২, আওয়ামীলীগের প্রভাবশালী নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন প্রকৌশলী হারুন অর রশিদ।বর্তমানেও তিনি দুর্নীতি -অপকর্মের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, কর্তৃপক্ষ নিরব !

পল্লবী এলাকায় আ.লীগের অর্থ যোগানদাতা নাসির উদ্দিন সেন্টু ও তার পরকীয়া প্রেমিক এখনো পুলিশের ধরাছোয়ার বাইরে । পুলিশের ভূমিকা রহস্যজনক !

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু