টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 8:39 pm

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুলে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার ( ইফতারের আগমুহূর্তে আঘাত হানা এই দুর্যোগে একটি ঘর ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে এক শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১৭৭ কিলোমিটার গভীরে। তবে পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এই গভীরতা ১৯০ কিলোমিটার বলে উল্লেখ করেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কাবুলের উত্তর-পূর্বে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টা ১৩ মিনিটে (পিএসটি) অনুভূত এই কম্পনে আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ারসহ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। তবে পাকিস্তানে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্প-প্রবণ এলাকা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে গড়ে ৫৬০ জন মানুষ প্রাণ হারান। সাম্প্রতিক এই ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ শুরু হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছালো

ইসফাহানে মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের

হাজারীবাগে বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় নিচে পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু

গাজীপুরের সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব জব্দ

আমার স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখবেন’- চিরকুটে লিখে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

মিরপুর-১ ও ১০: কোথাও স্বস্তি, কোথাও দখলের রাজত্ব!

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

চরণদ্বীপ দরবারে রওজা শরীফ ও জামে মসজিদের নতুন নকশা উন্মোচন

সাভারে ছাত্রদল নেতা সামিরের বাবার মৃত্যুতে গভীর শোক: সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে সমবেদনা নাহিদের