টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 10, 2026 11:25 am

রাজধানীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই অভিযান পরিচালনা করে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির পর তা কেনাবেচার সাথে জড়িত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ খুলি ও হাড়ের উৎস কী এবং এই চক্রের সাথে আরও বড় কোনো গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বুধবার (১০ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে কঙ্কাল চুরির প্রক্রিয়া এবং চক্রের সদস্যদের পরিচয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেলের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২টি চা বাগান

শিক্ষার্থীর মৃত্যু

পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯

২৫% কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের শান্তি মিশনে

কদমতলী আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ

মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি

নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন

ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক

সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির

উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডক্টর এসে পৌঁছেছেন জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে