টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কদমতলী আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ

প্রতিবেদক
কে এস ইসলাম
May 6, 2026 9:34 pm

রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায়
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মোঃ রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ।আহত গুলিবিদ্ধ কদমতলী থানার ৫৯ নং ওয়ার্ডের শ্রমিক দলের(ইউনিট) সাধারণ সম্পাদক,

বুধবার(০৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটে।পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যা সাতটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মোঃ হাসান জানান,আমার ভাই লাকড়ির ব্যবসা করে আজ বিকেলে দিকে আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে গোলা গুলির ঘটনায় আমার ভাই গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান,আমার ভাই কদমতলী
থানার ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ (ইউনিট) শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানার বড়কুল পাটোয়ারী এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।বর্তমানে কদমতলীর ঢাকা ম্যাচ নতুন কলোনি রেললাইন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তার বাম পায়ের হাটুর উপরে গুলি লেগেছে, জরুরি বিভাগের চিকিৎসা চলছে বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় গ্রাম থেকে খালার বাসায় বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

নাসির নগরে স্বরস্বতী পূঁজাকে ঘিরে উৎসবের আমেজ

জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র বাহিনীর সঙ্গে ইরানের যুদ্ধ ভেস্তে গেলো পাকিস্তানের চেষ্টা

ঢাকার যানজট নিরসনে নানা উদ্যোগ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসন,আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

কুমিল্লা লাকসামে রেললাইনের পাশ থেকে তরুণের লাশ উদ্ধার

গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

রাজধানীর শ্যামপুরে পশ্চিম জুরাইন এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক